বিশ্বকাপের আগে পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে আর্জেন্টাইন ডিফেন্ডার
সান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে হাঁটুতে চোট পান ক্রিশ্চিয়ান রোমেরো। টটেনহাম ডিফেন্ডার মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে থাকবে বলে ইএসপিএন আর্জেন্টিনা-কে জানিয়েছেন এক সূত্র।
দ্বিতীয়ার্ধে স্পার্স অধিনায়ককে পেছন থেকে ধাক্কা দেন সান্ডারল্যান্ড স্ট্রাইকার ব্রায়ান ব্রবি। তারপর সতীর্থ গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষ হয়। হাঁটুতে আঘাত পেয়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রোমেরো।
রোমেরোর প্রতিক্রিয়া দেখে তাৎক্ষণিকভাবে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে ইনজুরি হয়তো গুরুতর এবং প্রাথমিক পরীক্ষায় আর্জেন্টাইন ডিফেন্ডারের হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে। আঘাত আরও গুরুতর নাকি জানতে আরও কিছু পরীক্ষা করা হবে।
সূত্রগুলো ইএসপিএন-এর মার্টিন আরেভালোকে বলেছেন, এই ডিফেন্ডার পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এবং এই তথ্য শিগগিরই ক্লাব এক বিবৃতি দিয়ে জানাবে। মানে টটেনহামের বাকি মৌসুমে রোমেরো আর খেলবেন না। কিন্তু বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসেরও কম সময় আছে। এমন সময়ে রোমেরোর ইনজুরিতে দুশ্চিন্তায় ভাঁজ পড়েছে আর্জেন্টিনার কপালে। অবশ্য তাদের শিরোপার মিশনে নামার আগেই পূর্ণ ফিটনেস ফিরে পাবেন রোমেরো, এমনটাই আশা তাদের।
Aminur / Aminur
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি