ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কালিয়াকৈরে চন্দ্রা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন


সিরাজুল ইসলাম, কালিয়াকৈর photo সিরাজুল ইসলাম, কালিয়াকৈর
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম ফখরুল হোসাইন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আকবর খান উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনা করা হয়। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা উৎসাহব্যঞ্জক বক্তব্যে বলেন, পরীক্ষা শুধু একটি মাইলফলক নয় বরং এটি স্বপ্ন পূরণের প্রথম ধাপ; তাই মেধা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল, ক্রেস্ট ও স্মারক উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চন্দ্রা সরকারি উচ্চ বিদ্যালয়ের এই আয়োজন শিক্ষার্থীদের মনে ইতিবাচক প্রেরণা জাগিয়ে তুলেছে যা স্থানীয়ভাবেও বেশ প্রশংসিত হয়েছে।

এমএসএম / এমএসএম

ছাতকে ২৪ ঘণ্টায় ২৩টি নরমাল ডেলিভারি, মা ও নবজাতক সুস্থ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মৎস্য উৎপাদনের তাগিদ

২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ

কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল