ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:৫৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি মো. হাবিবুর রহমান (৫১)। তিনি উপজেলার রায়গঞ্জ এলাকার বাসিন্দা এবং রায়গঞ্জ বাজার এলাকায় একটি খাবারের দোকান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার এসআই (নিঃ) মো. এখলাছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালান।  এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ৩টি ইয়াবা ট্যাবলেট এবং লুঙ্গির ভাঁজ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয় বলে জানায় পুলিশ। 

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ