ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ২:৫৯

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বাংলা শুভ নববর্ষ-১৪৩৩ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

গত মঙ্গলবার ) সকালে নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের সামনে থেকে এ বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে সোনাডাঙ্গা মোড়, শিববাড়ি মোড় ঘুরে তেঁতুলতলা মোড়স্থ ইউনিভার্সিটির ভবন-২ এ গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার।এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো: রউফ বিশ্বাস, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন কমিটির সদস্য সচিব মো: আসাদুজ্জামান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শকীল আহমদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে নগরীর তেঁতুলতলা মোড়স্থ ইউনিভার্সিটির ভবন-২ এ পান্তা উৎসবের আয়োজন করা হয়। পান্তা উৎসবে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’