ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করল পাবিপ্রবি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ৪:১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) পরিবার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার বাংলা নববর্ষ উদযাপন করেছে। সকাল ৯টায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা' বের করা হয়।  শোভাযাত্রায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ সকলেই অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
 শোভাযাত্রা শেষে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বক্তব্য শেষে কেন্দ্রীয় খেলার মাঠে পহেলা বৈশাখকে উপলক্ষ করে সাজানো স্টলগুলো তারা উদ্বোধন করেন। স্টলগুলো দেশীয় সংস্কৃতিতে সাজানো হয়েছিল। এতে গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন রকমের পিঠা, পুলি ছাড়াও নানান রকমের খাবারের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়। নববর্ষকে উদযাপন করতে বড়দের সাথে সাথে শিশুরাও বৈশাখী সাজে সেজেছিল।
দিবসটি উপলক্ষ্যে পাবনা জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি বেসরকারি আয়োজনে ছিল বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালা।
পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷ এরপর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের উদ্যোগে রুচি বৈশাখী উৎসব শিরোনামে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়।
শহরের স্বাধীনতা চত্বরের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি প্র্রধান সড়ক ঘুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। 
উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। শুভেচ্ছা জানান, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনেয়ার জাহিদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।
এছাড়াও পাবনা জেলা-উপজেলা প্রশাসন, পাবনা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলা বর্ষবরণে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী