নিউজিল্যান্ড ভিন্ন চ্যালেঞ্জ ছুড়লেও প্রস্তুত বাংলাদেশ
সাদা বলের সিরিজ খেলতে গত ১৩ এপ্রিল ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল। কিউইদের এই সিরিজের স্কোয়াডে আছে বেশ কিছু নতুন মুখ। ফলে অনেকেই কিউইদের বাংলাদেশ সফরের স্কোয়াডকে দ্বিতীয় সারির দল হিসেবে দেখছেন। তবে এমনটা মানতে নারাজ বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স।
আইপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে আসেননি নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, অভিজ্ঞ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, ফিন অ্যালেনের মতো তারকা ক্রিকেটাররা। সিমন্স মনে করেন, তারুণ্য নির্ভর দল নিয়ে কিউইরা বাংলাদেশকে ভিন্ন চ্যালেঞ্জ দিতে পারে। তবে তার দলও সবকিছুর জন্য প্রস্তুত।
বাংলাদেশ কোচ বলেন, ‘আমি দ্বিতীয় সারির দল বলব না। আমার মনে হয় যেকোনো দেশ যে দল পাঠায় সেটাই তাদের সেরা দল, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশের ক্ষেত্রে। সেখানে সবসময় নতুন খেলোয়াড় উঠে আসে। আর একটা বিষয় মনে রাখতে হবে—এই খেলোয়াড়রা সবাই ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই অনেক ম্যাচ খেলেছে। তাই তারা অভিজ্ঞ এবং পরিণত ক্রিকেটার। কেউ হয়তো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, কিন্তু জীবনে অনেক ক্রিকেট খেলেছে। তাই ‘দ্বিতীয় দল’ বিষয়টা নিয়ে চিন্তা করার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টা এভাবে কাজ করে না।’
পাকিস্তানের বিপক্ষে গত মাসে স্পোর্টিং উইকেটে খেলেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষেও একই উইকেটে খেলতে চান সিমন্স, ‘আমরা ভালো উইকেট চেয়েছি, কারণ আমার মনে হয় ভালো উইকেটে খেললে দল দ্রুত উন্নতি করে। তাই যতটা সম্ভব সেই ধরনের উইকেট পাওয়ার চেষ্টা করছি।’
পাকিস্তানের তুলনায় নিউজিল্যান্ড বেশি চ্যালেঞ্জিং হবে কি না প্রশ্নে সিমন্স বলেন, ‘পাকিস্তানেরও কিন্তু ভালো পেসার আছে। যেকোনো সিরিজেই চ্যালেঞ্জ থাকবে। নিউজিল্যান্ড হয়তো আমাদের ভিন্নভাবে চ্যালেঞ্জ করতে পারে। তবে আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্যই প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তান সিরিজের আগেও যেমন প্রস্তুতি নিয়েছিলাম, এখানেও একইভাবে করছি। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি।’
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি