ঢাকা দক্ষিণ ও পশ্চিম ভ্যাট কমিশনারেটে বহিরাগতদের দৌরাত্ম্য
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (দক্ষিন) কমিশনারেট বিভাগ ও সার্কেল ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট পশ্চিম কমিশনারেটের ও বিভিন্ন দপ্তরে ও সার্কেলে আবারও বহিরাগত ব্যক্তি ও এনজিও সংশ্লিষ্টদের অবাধ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
জানা গেছে, এসব বহিরাগতদের কর্মকাণ্ডের কারণে সাধারণ ব্যবসায়ীরা চরম হয়রানির শিকার হচ্ছেন এবং সরকারের রাজস্ব আহরণ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কিছু অসাধু কর্মকর্তা ব্যক্তিগত আর্থিক সুবিধার বিনিময়ে বহিরাগতদের দপ্তরে অবস্থানের সুযোগ করে দিচ্ছেন। বিশেষ করে ঢাকা দক্ষিণ কমিশনারেটের অধীন মতিঝিল বিভাগীয় দপ্তরসহ একাধিক সব সার্কেলে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম কমিশনারেটের বিভিন্ন দপ্তরেও।
এ ধরনের অনিয়ম প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান পূর্বে স্পষ্ট আদেশ নির্দেশনা জারি করেছিলেন, যাতে কোনো এনজিও বা বহিরাগত ব্যক্তি দাপ্তরিক কার্যক্রমে উপস্থিত থাকতে না পারে। ওই নির্দেশনা জারির পর কিছু সময়ের জন্য এ নিয়ম কার্যকর হলেও বর্তমানে তা আবারও উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের দাবি, দপ্তরে অবস্থানরত বহিরাগতদের একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যার মাধ্যমে অর্থের বিনিময়ে বিভিন্ন কাজ করানো হচ্ছে। ফলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে এসব সিন্ডিকেটের আশ্রয় নিচ্ছেন। এতে একদিকে যেমন সেবা প্রাপ্তিতে বৈষম্য তৈরি হচ্ছে, অন্যদিকে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি হচ্ছে।
এসব বহিরাগতরা দপ্তরের গুরুত্বপূর্ণ গোপনীয় নথি ও তথ্য অনৈতিকভাবে সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। যা দেশের আর্থিক নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। জাতীয় স্বার্থে দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে পূর্বের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন