ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব পানি দিবস উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-৪-২০২৬ বিকাল ৫:৪৩

‘বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাস এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের আওতায় তিনটি ‘ওয়াটার অ্যাক্সেস হাব’ উদ্বোধন করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দীর্ঘদিন ধরে বিরাজমান নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট নিরসনের মাধ্যমে এলাকার বৃহৎ একটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। এর মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩ এবং ৬ অর্জনে কার্যকর অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘জল তরঙ্গ’ প্রকল্পটি এমটিবি ফাউন্ডেশনের একটি ডঅঝঐ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) উদ্যোগ, যা বিশ্ব পানি দিবসের চেতনাকে ধারণ করে সচেতনতাকে তৃণমূল পর্যায়ে বাস্তব ও কার্যকর উদ্যোগে রূপান্তরের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনয়নে ভূমিকা রাখছে। এমটিবি ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলে এ ধরনের প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ পানির নির্ভরযোগ্য প্রাপ্যতা এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি, পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং সহযোগী, নাজমুস সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন শেফার্ডস বাংলাদেশ-এর পরিচালক, ওয়াহিদুল ইসলাম সিকদারসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত