ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৪-২০২৬ বিকাল ৭:৪৯

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। আর এর মধ্যেই দুঃসংবাদ পেল ফ্রান্স ফুটবল দল। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে ম্যাচে গুরুতর আহত হয়ে মাঠ ছাড়েন হুগো একিতিকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, মারাত্মক ইনজুরিতে পড়েছেন তিনি। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে তার বিশ্বকাপ খেলা।
অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় লিভারপুল। তবে হারের চেয়েও বড় ক্ষত হয়ে এসেছে ২৩ বছর বয়সী একিতিকের ইনজুরি। ম্যাচের এক পর্যায়ে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে দেখা যায়। স্ট্রেচারে ওঠার সময় ব্যথায় কাতরাতে থাকা একিতিকে নিজের গোড়ালির দিকে ইশারা করছিলেন। বড় ইনজুরির শঙ্কা ধারণা করা হচ্ছিল তখনই।
ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্ন স্লট বলেন, ‘হুগোর অবস্থা মোটেও ভালো মনে হচ্ছে না। এখনই চূড়ান্ত কিছু বলা কঠিন হলেও পরিস্থিতি ইতিবাচক নয়। বিরতির সময় বা ম্যাচের পর তার সঙ্গে আমার দেখা হয়নি, সে ততক্ষণে চলে গেছে।’
গত জুলাইয়ে ৬৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে দারুণ ফর্মে ছিলেন একিতিকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি গোল করেছেন তিনি।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগের বড় ভরসা ভাবা হচ্ছিল এই ফুটবলারকে। কিন্তু এই ইনজুরি ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ।

Aminur / Aminur

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার