ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

এফডিসি লুটে খেতে চায় ডিজে সোহেল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৪-২০২৬ রাত ১১:১৬

চলচ্চিত্রে প্রতারক অধ্যায়ে অভিনয় করা ডিজে সোহেল বাস্তব জীবনেও এক ভয়ংকর প্রতারক। গতকাল পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান হাজির হয়েছে অনুষ্ঠানের ডোনার সেজে। উদ্দেশ্য একটাই, এফডিসি লুটপাট করা। 

২০১০ সালের দিকে আওয়ামী লীগের কর্মী পরিচয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করে এই সোহেল। সিনামায় কিছুটা পরিচিতি পাওয়ার পরে গুলশান বনানী ও আভিজাত্য এলাকার বিধবা অর্থশালী নারীদের টার্গেট করে পরিচয় হওয়ার দু-একদিনের মধ্যে বিয়ে করে হাতিয়ে নেয় নগদ টাকা ও নানারকম সুবিধা। প্রয়োজনীয় ভোটার আইডি তৈরি করে একটি কাবিননামাও করে। এরপরে নিয়ে যায় বিদেশে। পরে সকল তথ্য সকলের অজানায় রয়ে যায়। ভুক্তভোগী নারীরা এই প্রতারকের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। আমেরিকার পাসপোর্ট অনুযায়ী তার নাম দেখা যায় মোরশেদ আহমেদ। বাংলাদেশের তিনি অর্ধশত ভোটার আইডি নকল নামে তৈরি করে ডজন খানেক বিয়েও করেছে।

লামিয়া মিমো নামের এক নায়িকা বিয়ের আগে ও পরে একাধিক বিয়ের সন্ধান পাওয়া যায়। উত্তরার উত্তরখান এলাকায় তার একটি বৃহৎ প্লটের সাইনবোর্ডে তার নাম মোরশেদ আহমেদ উল্লেখ করছে। আজ এফডিসিতে ঘুরে ডিজে সোহেল সম্পর্কে তথ্য নিতে অনুসন্ধান করে জানাজায় তিনি ছিলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একজন প্রতারক নেতা। বিভিন্ন দিবসে আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানিয়ে নিজের ছবি প্রচার করতে পোস্টার ছাপানো ও চাঁদাবাজি করা ছিলো তার পেশা।

চলচ্চিত্রের শিল্পী সমিতির সদস্যরা বলছেন আওয়ামী লীগের দোসর ডিজে সোহেল। সে এফডিসিতে বৈশাখের মিলনমেলায় টাকা দিয়ে ডোনার সেজে কুমতলব নিয়ে এসেছিলো। কার ছত্রছায়ায় এসেছে সেই বিষয়টি পরীক্ষা করা হবে একই সাথে প্রতারক সোহেলকে উপযুক্ত বিচার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

২০১৮ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ঢাকা ১৮ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। তার শিক্ষাগত যোগ্যতার কোন সার্টিফিকেট নাই। আমেরিকাসহ বিভিন্ন দেশে ভ্রমণ করে দু'একটি ভুলবাল ইংরেজি শব্দ শিখে সেটাই বলে চলছে। সিনেমার এই হাস্যকর খলনায়কের কোন আয়ের বৈধ উৎস পাওয়া যায়নি। অথচ শতকোটিটাকার মালিক বলে নিজেকে প্রকাশ করে। আওয়ামী লীগের নেতা হয়েও এফডিসিতে প্রকাশ্য উপস্থিতি তাকে কোন বেগ পেতে হয়েছে কি-না এমন মন্তব্য জানতে একাধিকবার তার মোবাইলে +880 1717-717461 ফোন দিলে ফোন গ্রহণ করেনি। হটসঅ্যপে বার্তা দিলেও প্রতিত্তোর দেয়নি।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল