বাঁশখালীতে একইদিনে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবাসহ ২ আসামী একইদিনে পৃথক অভিযান পরিচালনা করে দুই পোটলা গাঁজাসহ আরও ২ আসামীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্টেট ওমর সানী আকন এর নেতৃত্বে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার কালীপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পালেগ্রাম সর্বদাপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে দুই পুটলা গাঁজাসহ আসামীদ্নয়কে আটক করা হয়।
আটক আসামীরা হলো -ওই এলাকার মৃত শিবু সরদারের পুত্র প্রদীপ সরদার (৫০), এবং একই এলাকার আবুল কালামের পুত্র রাসেল (২০)।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আটকৃত আসামীদ্বয়ের প্রত্যেককে ১মাস করে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা করার বিষয়টি নিশ্চিত করেন (ওসি) খালেদ সাইফুল্লাহ। একইদিনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজের দক্ষিণে জন্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযানকালে একটি মোটরসাইকেলে করে আসা ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
আসামীরা হলো- লোহাগাড়া থানাধীন আমিরাবাদ মাস্টার পাড়া এলাকার কামাল উদ্দীনের পুত্র মোঃ শাহাদাত হোসেন ইরফান (৩৮) এবং কক্সবাজার জেলার চকরিয়া থানার বরইতলী ইউপির পূর্ব খয়রাতি পাড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র শেখ আহমদ ওরফ শেখাব (৩৮)। ইয়াবাসহ গ্রেফতার আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা রুজুপূর্বক এদুই আসামীকেও বিজ্ঞ আদালতে প্রেরণ করার বিষয়টিও নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি