রায়গঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম এলাকায় ফাহিমা খাতুন (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিমা ওই এলাকার মো. ওমর ফারুকের মেয়ে এবং চান্দাইকোনা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে ফাহিমাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে নামিয়ে দেখা গেলে তিনি মৃত বলে নিশ্চিত হন।
পরিবারের সদস্যরা জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা তারা নিশ্চিত নন। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ