ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রকৃতির অলংকার প্রজাপতি


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৪-২০২৬ দুপুর ২:২৪

প্রাণিকুলে অনিন্দ্যসুন্দর যেসব পতঙ্গ রয়েছে, তার মধ্যে অন্যতম প্রজাপতি। রঙিন ডানার সৌন্দর্যের জন্য প্রজাপতি জগৎজুড়ে সমাদৃত। তাদের কোমল ডানার বর্ণচ্ছটা মুগ্ধ করে সব বয়সী মানুষকে। কিন্তু প্রকৃতির এই অপূর্ব সুন্দর রং ও বৈচিত্র্যপূর্ণ পতঙ্গটি সারা দেশের মতো বারহাট্টার প্রকৃতি থেকেও ক্রমেই হারিয়ে যাচ্ছে।

একসময়ে প্রজাপতি নিয়ে- 'প্রজাপতিটা যখন তখন, উড়ে উড়ে ঘুরে ঘুরে...রাঙা মেঘের মতন, বসে আমার আকাশজুড়ে- যখন তখন..' গানটি বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নয়নাভিরাম সৌন্দর্যের প্রতীক প্রজাপতির সৌন্দর্যে বিশেষভাবে প্রভাবিত হয়ে লিখেছেন- 'প্রজাপতি! প্রজাপতি!.. কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল-নীল ঝিলিমিলি আঁকা-বাঁকা।' প্রজাতির রঙিন ডানা, স্পন্দনশীল উপস্থিতি এবং রংবাহারি সৌন্দর্য প্রকৃতিতে এক বিশেষ মাত্রা যোগ করে। তাই প্রজাপতিকে প্রকৃতির অলংকারও বলা হয়। প্রজাপতি শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং উদ্ভিদ ও ফসলের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে, ফসলে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, নির্বিচারে গাছপালা নিধন, বন উজাড়, পানি দূষণ ও পরিবেশ ধ্বংসের ব্যাপকতায় প্রকৃতি থেকে রঙিন ডানার চোখজুড়ানো প্রজাপতিরা বসবাসের অনুকূল পরিবেশ হারাচ্ছে। যার ফলে প্রজাপতিরা অস্তিত্ব সংকটে পড়ছে।

সপ্তাহ জুড়ে সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ও কয়েকজনের সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, একসময়ে আমাদের এলাকার বনজঙ্গলে, গ্রামগঞ্জের খোলা মাঠ, ফসলী জমিতে প্রচুর পরিমাণে প্রজাপতি দেখা যেতো। এখন তা অনেকটাই কমে গেছে। প্রজাপতি একটি পতঙ্গ হলেও এর রং ও পাখার কারণে এটি বেশ আকর্ষণীয়। দেশের এমন কোনো মানুষ পাওয়া যাওয়া দুষ্কর হবে, যিনি ছোটবেলায় প্রজাপতির রঙে মুগ্ধ হয়ে তার পিছু ছুটেননি। অথচ প্রায় এক দশকের মধ্যেই আমাদের প্রকৃতি থেকে আশঙ্কাজনক হারে কমে গেছে নানা রঙের প্রজাপতির অস্তিত্ব।

বারহাট্টা সরকারি কলেজের জীববিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জগলুল হায়দার বলেন, প্রজাপতি ‘Lepidoptera' বর্গের এক ধরনের মথ জাতীয় পতঙ্গ। প্রজাপতির দেহ লম্বাটে এবং তাদের শরীরে বর্ণিল রঙের ডানা থাকে। প্রজাপতির ডানা অত্যন্ত স্বচ্ছ। এদের ডানা মূলত 'Chitin' নামক এক প্রকার প্রোটিন দ্বারা কয়েকটি স্তরে সাজানো। এই প্রোটিন প্রজাপতির 'Exoskeleton' তৈরি করে। প্রজাপতির ডানার স্তরগুলো এতই সূক্ষ্ম যে এরমধ্য দিয়ে সব কিছু দেখা যায়। কয়েক হাজার ক্ষুদ্র আঁশ ডানার স্তরগুলোকে আবৃত করে রাখে। আঁশগুলোতে বিভিন্ন রঙের আলো প্রতিফলিত হয়ে নানা রং ধারণ করে। প্রজাপতি পা দিয়ে স্বাদ গ্রহণ করে। স্ত্রী প্রজাপতি বিভিন্ন ধরনের ফুল গাছে বসে পা দিয়ে পাতার ওপরে ঘষে উদ্ভিদ হতে রস গ্রহণ করে। প্রজাপতির পায়ের পেছনে 'Chemotreceptor' নামক এক প্রকার সংবেদী অঙ্গ থাকে, যার মাধ্যমে এরা স্বাদ গ্রহণ করে থাকে।

তিনি বলেন, বিশ্বে আঠারো হাজারেরও বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে। এর মধ্যে ভারতীয় উপমহাদেশে ১ হাজার ৫০০ প্রজাতি রয়েছে। প্রতিটি প্রজাপতির আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম রয়েছে। তবে বাংলাদেশে ৪২০ প্রজাতির প্রজাপতি রয়েছে। তবে এর মধ্যে কিছু কিছু প্রজাতি অনুকূল পরিবেশের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে।

বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ওয়ারিস উদ্দিন খানের সাথে কথা বললে তিনি বলেন, প্রজাপতি মূলত এক ধরনের কীট। এদের রং-বেরঙের পাখা ও উড়ন্ত নৃত্য যে কাউকে সহজেই আকৃষ্ট করে। খাদ্য শৃঙ্খলে প্রজাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কোনো অঞ্চলে প্রজাপতির সংখ্যা হ্রাস পেলে খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ দুর্বল হয়ে পড়ে। এতে নেতিবাচক প্রভাব পড়ে বাস্তুতন্ত্রের ওপর।

তিনি আরও বলেন, মৌমাছি, পাখি বা অন্যান্য কীটপতঙ্গের মতো প্রজাপতিও পরাগায়নে ব্যাপক ভূমিকা রাখে। যদি এই পরাগায়ন না হয়, তবে উদ্ভিদের প্রজনন ব্যাহত হবে। এই কারণে উদ্ভিদের বৈচিত্র্য শুধু কমে যাবে না, প্রজাতি বিলুপ্তিরও আশঙ্কা দেখা দিবে। মানব সৃষ্ট নানা কারণে এই উপকারী বন্ধুটি হারিয়ে যেতে বসেছে। এজন্য প্রজাপতি সংরক্ষণে পর্যাপ্ত বৃক্ষ রোপণ, গাছপালার ওপর অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমানো এবং প্রজাপতির বাসযোগ্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, প্রজাপতি প্রকৃতি ও পরিবেশের বন্ধু। প্রাণিকুলে অনিন্দ্যসুন্দর যেসব পতঙ্গ রয়েছে তার মধ্যে অন্যতম প্রজাপতি। ফুল আর পত্রপল্লবে প্রজাপতির বিচরণ মানুষের মনে এক অন্যরকম অনুভূতি এনে দেয়। প্রজাপতির উপস্থিতি প্রকৃতিকে অলংকৃত করে। তাই প্রজাপতি যেন প্রকৃতি থেকে বিপন্ন না হয়ে পড়ে সেজন্য প্রজাপতির বাসযোগ্য পরিবেশ সুস্থ রাখতে কীটনাশক প্রয়োগে আরও সতর্ক হতে হবে এবং বনাঞ্চল উজাড় না করে সংরক্ষণ করতে হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব