ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুর চরশাহী ইউনিয়ন যুবদলের সভাপতি পদে জনপ্রিয়তায় এগিয়ে খাইরুল বারি মিঠু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৪-২০২৬ দুপুর ২:২৯


​লক্ষ্মীপুর সদর উপজেলার ১২নং চরশাহী ইউনিয়ন যুবদলের আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা খাইরুল বারি মিঠু। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ত্যাগ ও সাহসিকতার কারণে তিনি বর্তমানে সভাপতি পদের দৌড়ে অনেকটা এগিয়ে আছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
খাইরুল বারি মিঠুর সাথে একান্ত আলোচনায় উঠে আছে তার রাজনৈতিক গল্প। 
​রাজনৈতিক পথচলা ও ত্যাগ :
খাইরুল বারি মিঠুর রাজনৈতিক জীবন শুরু হয় চরশাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদলের মাধ্যমে। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে বর্তমানে তিনি ইউনিয়ন যুবদলের সাথে সক্রিয়ভাবে যুক্ত। গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলনে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুরের রাজপথে তাকে সক্রিয় দেখা গেছে।
​রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি এ পর্যন্ত ১৭টি মামলার সম্মুখীন হয়েছেন এবং ৭ বার কারাবরণ করেছেন। ২০০১ সালে রাজনৈতিক প্রতিপক্ষের গুলিতে তার একটি হাত পঙ্গু হয়ে যায়। শত প্রতিকূলতার মাঝেও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি।

​সামাজিক কর্মকাণ্ড:
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত। তিনি শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত, প্রবাসী শহীদ জিয়া ঐক্য ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য এবং চরশাহীস্থ খোলাফায়ে রাশেদীন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইউনিয়নের সকল সামাজিক কার্যক্রমে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

​ভবিষ্যৎ লক্ষ্য ও প্রতিশ্রুতি:
নিজের প্রার্থীতা নিয়ে খাইরুল বারি মিঠু বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি আজীবন কাজ করে যেতে চাই। জীবনের দীর্ঘ সময় জেল-জুলুম সহ্য করেও মাঠ ছাড়িনি। আমি বিশ্বাস করি, লক্ষ্মীপুর জেলা যুবদলের সুযোগ্য নেতৃবৃন্দ আমার ত্যাগ ও পরিশ্রম মূল্যায়ন করবেন।"
​তিনি আরও জানান, সভাপতি নির্বাচিত হলে অতীতের ন্যায় ভবিষ্যতেও চরশাহী ইউনিয়ন যুবদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তুলবেন।
​তৃণমূলের সাধারণ কর্মীদের মতে, রাজপথের পরীক্ষিত নেতা হিসেবে মিঠু সভাপতি নির্বাচিত হলে চারাশাহী ইউনিয়ন যুবদল আরও গতিশীল হবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন