ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৪-২০২৬ দুপুর ৩:৩৬

নেত্রকোনার মোহনগঞ্জে প্রযুক্তি ও উদ্ভাবনের রঙে জমে উঠেছে বিজ্ঞানচর্চার উৎসব। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ ও বিজ্ঞান মেলা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন।

এবারের মেলায় উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিটি স্টলেই ছিল ক্ষুদে বিজ্ঞানীদের নানামুখী উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর চিন্তা এবং সৃজনশীল প্রজেক্টের প্রদর্শনী। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক মডেল ও প্রকল্প উপস্থাপনের মাধ্যমে উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, গবেষণাভিত্তিক চিন্তাধারায় উদ্বুদ্ধ করা এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে আগ্রহী করে তুলতেই এ আয়োজন। মেলাটি ইতোমধ্যেই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, পাবলিক হাই স্কুল, মাঘান উচ্চ বিদ্যালয়, খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, খুরশিমূল উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ মহিলা কলেজ, মোহনগঞ্জ সরকারি কলেজ, মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাজ্জল হোসেন সবুজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম,উপজেলা একাডেমি সুপারভাইজার গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের সরব উপস্থিতি ও উদ্ভাবনী প্রদর্শনীতে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো আয়োজন। সংশ্লিষ্টরা আশা করছেন, এমন আয়োজন ভবিষ্যতে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন