আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ টেপটেনিস ক্রিকেট বোর্ড (বিটিসিবি)
বাংলাদেশের অলিগলি, পাড়া-মহল্লা থেকে শুরু করে কারখানার ফাঁকা জায়গা—যেখানেই সুযোগ মেলে, সেখানেই টেপটেনিস ক্রিকেটের জমজমাট আসর বসে। দীর্ঘদিনের ‘অফিশিয়াল না হয়েও জনপ্রিয়’ এই খেলাটিকে এবার একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ টেপটেনিস ক্রিকেট বোর্ড’ (বিটিসিবি)। বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পরিচিত ক্রিকেট সংগঠক সারোয়ার হোসেন আকুল। গত ১৪ এপ্রিল মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা মাঠে এক ঘরোয়া পরিবেশে এই ঘোষণা দেওয়া হয়। একটি ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলার আগে ব্যতিক্রমী এই আয়োজনটি সম্পন্ন হয়।
লোগো উন্মোচনের পর প্রেসিডেন্ট হিসেবে সারোয়ার হোসেন আকুলের নাম ঘোষণা করেন জাতীয় দলের ক্রিকেটার শাহরিয়ার কমল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেপটেনিসের পরিচিত মুখ কিং শুক্কুর, ডিজে রনি এবং বিভিন্ন ক্রীড়া সংগঠক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কিং শুক্কুর বলেন, দক্ষিণ এশিয়ায় টেপটেনিস ক্রিকেট কেবল একটি খেলা নয়, বরং এটি একটি সংস্কৃতি। এত জনপ্রিয়তা সত্ত্বেও এই খেলার কোনো অভিভাবক বা নির্দিষ্ট নিয়ম ছিল না। তাই খেলোয়াড়রাই নিজেদের উদ্যোগে এই বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
নতুন প্রেসিডেন্ট সারোয়ার হোসেন আকুল বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরে বলেন, এই খেলায় অনেক খেলোয়াড় বছরে ২০–৩০ লাখ টাকা পর্যন্ত আয় করেন। তাই এটি আর কেবল শখের খেলা নয়, বরং একটি সিরিয়াস প্ল্যাটফর্ম হয়ে উঠছে। তিনি খেলাটিকে একটি কাঠামোর মধ্যে এনে সুনির্দিষ্ট নিয়ম ও পরিকল্পনার মাধ্যমে খেলোয়াড়দের জন্য স্থায়ী পথ তৈরি করতে চান। প্রধান অতিথি সংসদ সদস্য মজিবুর রহমান এই উদ্যোগকে সফল করতে সার্বিক সহায়তার আশ্বাস দেন। উল্লেখ্য, এর আগে এই মাঠেই দেশের ৮ বিভাগ নিয়ে টেপ বল ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) অনুষ্ঠিত হয়েছিল, যেখানে হাবিবুল বাসার সুমন ও খালেদ মাসুদ পাইলটের মতো তারকারা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে সংগঠিত হওয়ার পথে টেপটেনিস ক্রিকেটের এই যাত্রা নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করল।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান