ভাটারা থেকে মহানগরে: রাজপথের লড়াকু সৈনিক নাসির উদ্দিন পলাশের রাজনৈতিক পথচলা
ভাটারা থানার তৃণমূল পর্যায় থেকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে হাতেখড়ি দিয়ে আজ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের ১ নং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব নাসির উদ্দিন পলাশ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ত্যাগ, তিতিক্ষা আর রাজপথের লড়াইয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি তুলে ধরেন এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। নাসির উদ্দিন পলাশ জানান, তিনি ভাটারা থানার খিলবাড়িরটেক ইউনিট ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর ওয়ার্ড এবং ভাটারা থানা ছাত্রদলের সভাপতি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন। তার এই দক্ষতা তৎকালীন ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইয়াসিন আলীর দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে ইয়াসিন আলী স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পাওয়ার পর পলাশের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব প্রদান করেন। দীর্ঘদিন এই ইউনিটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে তিনি ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলকে একটি শক্তিশালী ইউনিটে রূপান্তরিত করেন।
বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ ২৪ জুলাইয়ের আন্দোলনে নাসির উদ্দিন পলাশ ও তার সহকর্মীরা রাজপথে ব্যাপক ভূমিকা রাখেন। জুলাই আন্দোলনে তার চোখের সামনেই দুজন সহকর্মী নির্মমভাবে শহীদ হন, যা স্মরণ করে তিনি আজও আবেগাপ্লুত হয়ে পড়েন। পলাশ জানান, স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে তাকে দিনের পর দিন না খেয়ে, না ঘুমিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। এমনকি তার স্ত্রী অসুস্থ থাকাকালীন সময়েও তিনি তাকে দেখতে যেতে পারেননি; এভাবেই পরিবার থেকে দূরে থেকে দিনের পর দিন তিনি দলের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন।
নাসির উদ্দিন পলাশ তার রাজনৈতিক জীবনে নাসির উদ্দিন পিন্টু, হাবিব উন নবী খান সোহেল, এস এম জাহাঙ্গীর, ইয়াসিন আলী এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সাথে কাজ করে ব্যাপক সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, “আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে আরও শক্তিশালী করতে চাই। দল যদি আমাকে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব প্রদান করে, তবে আমি একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল ইউনিট উপহার দিতে পারব বলে বিশ্বাস করি।” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চেতনাকে ধারণ করে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যেতে চান। দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে তার প্রত্যাশা—অতীতের ত্যাগ ও অভিজ্ঞতার মূল্যায়ন করে তাকে যেন আগামীর রাজনীতির পথ চলায় সঠিক দায়িত্ব দিয়ে দেশ ও জাতির সেবায় সম্পৃক্ত করা হয়।
নাসির উদ্দিন পলাশ বলেন, দল বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই তার মূল লক্ষ্য। তিনি নিজেকে জিয়া পরিবারের একজন অনুগত সৈনিক হিসেবে প্রমাণ করতে আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন