ধামইরহাটে হজ যাত্রা উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত
ধামইরহাটে পবিত্র হজ যাত্রা উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় ধামইরহাট বিসমিল্লাহ শপিং কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত দোয়া ও বিদায় পর্বে সভাপতিত্ত করেন চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ শরিফুল আনোয়ার। দোয়া পরিচালনা করেন শিবলী ট্যুরস এন্ড ট্রাভেলসের সত্বাধিকারী, চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম হজ্ব কাফেলার মোয়াল্লিম হাফেজ মোঃ তরিকুল ইসলাম। হজ যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন নসিহত সম্পর্কে বক্তব্য প্রদান করেন সাবেক প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান,
জনতা ব্যাংকের সাবেক এজিএম, বিশিষ্ট শিক্ষক ও ইসলামী বক্তা মাওলানা আবু বক্কর সিদ্দিক, ধামইরহাট বণিক সমিতির সম্পাদক সাইফুল ইসলাম, চকপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ প্রমূখ। মোয়াল্লিম তরিকুল ইসলাম জানান, "মহান রাব্বি কারিমের ইচ্ছায় আজকের হজ যাত্রীগণ বাংলাদেশ থেকে প্রথম ও উদ্বোধনী ফ্লাইটে বাইতুল্লাহ শরীফের মেহমান হবেন ইনশাল্লাহ।"
এমএসএম / এমএসএম
ছাতকে ২৪ ঘণ্টায় ২৩টি নরমাল ডেলিভারি, মা ও নবজাতক সুস্থ
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মৎস্য উৎপাদনের তাগিদ
২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ
কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি
মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ