ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আইপিএল ম্যাচে রিল বানাতে গিয়ে খোয়া গেল দামি আংটি!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৪-২০২৬ বিকাল ৫:৩

ট্রেন্ডের নেশায় গা ভাসাতে গিয়ে বড়সড় লোকসানের মুখে পড়লেন এক কনটেন্ট ক্রিয়েটর! বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনও করেছেন ওই ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে পিসিএ স্টেডিয়ামে পাঞ্জাব সুপার কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে। ম্যাচ শেষে রিল বানাতে গিয়ে বিপাকে পড়লেন এক নারী দর্শক।

ঠিক কী ঘটেছিল? হায়দরাবাদকে ৬ উইকেটে হারায় পাঞ্জাব কিংস। ম্যাচের পর স্টেডিয়াম যখন প্রায় ফাঁকা, তখন রিল বানাতে শুরু করেন মধুপ্রিয়া নামের এক নারী সমর্থক। শ্রেয়াস আইয়ারের নামের জার্সিও পরেছিলেন তিনি। ট্রেন্ডিং ওই রিলের বৈশিষ্ট্য হচ্ছে, স্টেডিয়ামে আংটি ফেলা হবে। সেই আংটি যেখানে যাবে, সেটা খুঁজে বের করতে হবে। পুরোটা ভিডিও করা হবে। এটাই রিল। কিন্তু পরিকল্পনা মাফিক কিছুই হয়নি সেদিন।

আংটি ফেলে ভিডিও করা শুরু করেছিলেন ওই নারী। কিন্তু সেই আংটি গড়িয়ে কোথায় চলে গেল, তা বুঝতে পারেননি। সঙ্গে সঙ্গে খোঁজা শুরু করেন। তার সঙ্গে যারা ছিলেন, তারাও হন্যে হয়ে আংটি খুঁজতে থাকেন। কিন্তু ভিডিও চলাকালীন সেই আংটি খুঁজে পাওয়া যায়নি। পরে ওই নারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘৭০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল। আংটি এখনও পাইনি। যদি পিসিএ স্টেডিয়ামের কোনও কর্মী এই ভিডিওটি দেখেন, তাহলে দয়া করে ওই আংটি খুঁজে আমাদের ফেরত দিন।’ 

ভিডিওটি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওর কমেন্টে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, ট্রেন্ডের নেশায় গা ভাসালে কী হতে পারে!

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল