ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১৬-৪-২০২৬ বিকাল ৫:৫২

রাঙ্গামাটির জেলা  রাজস্থলী  উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া  এলাকায় অবস্থিত দুর্গম পাহাড়ের শিক্ষার আলোকিত ছড়ানো প্রতিষ্ঠান বাঙ্গালহালিয়া  উচ্চ বিদ্যালয়-এর ২০২৬ সালের ব্যাচ ্এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল)   সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিভিন্ন ধর্মের  ধর্মীয়  পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্টান শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কনক বড়ুয়া,  অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে বিভিন্ন জাতীগোষ্টির  শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অভিভাবকহীনতার কারণে অনেক শিশু ঝরে পড়ার ঝুঁকিতে থাকে। তাদের  মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য উদ্দেশ্য ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেই মং চৌধুরী   এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বক্তারা বলেন, তোমরাই পাহাড়ের প্রকৃত সম্পদ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই পারবে এই জনপদের ভাগ্য বদলাতে। বিদ্যালয়ের সহ  সহকারী -এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনক  বড়ুয়া। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা।এতে  বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, লিয়াকত আলী , সাধারণ সম্পাদক সুমন খান, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, বিএনপির অন্যতম সদস্য জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহম্মেদ সহ অভিভাব শিক্ষক শিক্ষকার্থী উপস্থিত ছিলেন।  বিদায়ী  পরীক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। বক্তরা জানায়, এই প্রতিষ্ঠানটি তাদের কাছে কেবল একটি বিদ্যালয় নয়, বরং একটি নিরাপদ আশ্রয়স্থল। শিক্ষকদের স্নেহ, ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমে তারা আজ শিক্ষার এই গুরুত্বপূর্ণ ধাপে ধাপে পৌঁছাতে পেরেছে । 

এমএসএম / এমএসএম

সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

যমুনা নদীতে সরকারি ওষুধ ফেলার চেষ্টা, পিকআপসহ চালক আটক

মির্জাগঞ্জে যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

কুড়িগ্রামে পাঁচ শতাধিক জিপিএ -৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

আত্রাইয়ের সৌদি আরবের সোফা তৈরির কারখানায় নিহত ৭ জনের মরদেহ দেশে আসছে আজ

শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফটিকছড়িতে ৪ লাখ ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ার থেকে যুবক উদ্ধার, পরিচয় নিশ্চিত

মোরেলগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ

মান্দায় বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৭

আত্রাইয়ে ০৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন

ধামরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী ওয়াজেদ আলী গ্রেপ্তার