ঢাকা সোমবার, ১ জুন, ২০২৬

ঢাকার মেয়র প্রার্থী শামীম আহমদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২৬ রাত ১:৪৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে অংশ নেয়া বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী শামীম আহমদ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে। তিনিই হবেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী। 

ব্যানার পোস্টার বিলবোর্ডের মাধ্যমে প্রচারণার পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে জনসংযোগ করে ইতোমধ্যেই নির্বাচনী ভবিষ্যৎ রূপরেখা  প্রণয়নের কাজ করছে। আগামী ২৪ এপ্রিল বাংলাদেশ কংগ্রেসের ৪র্থ কাউন্সিলে আবারও আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে ইতিমধ্যেই শামীম আহমদকে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১ মাস আগে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার পার্টি অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপস্থিতিতে পার্টির সভাপতি কাজী রেজাউল হোসেন, 'শামীম আহমদ' এর নাম ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। একই সাথে বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসাবেও তাকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। এসময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নবরূপে ঢাকা পরিকল্পনা। ঢাকা উত্তর সিটি অঞ্চলটি নাগরিকদের বাসযোগ্য শহরে রূপায়ণ করে ঢাককে নবরূপে সাজিয়ে দেয়া অঙ্গীকার করেছেন। গণপরিবহন, স্বাস্থ্যকর পরিবেশ সবুজ স্থান, দূষণমুক্ত বায়ু, সাশ্রয়ী আবাসন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ। এছাড়া কার্যকর ইউটিলিটি পানি, বিদ্যুৎ, নিষ্কাশন, নিরাপত্তা, বিনোদনকেন্দ্র, এবং নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ: দক্ষ পুলিশ ব্যবস্থা, কম অপরাধ হার এবং ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা।
উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষা: মানসম্মত হাসপাতাল, ক্লিনিক এবং স্কুল-কলেজের সহজলভ্যতা। কার্যকর গণপরিবহন: যানজটমুক্ত রাস্তা, হাঁটার পথ (walkable paths) এবং সুলভ গণপরিবহন ব্যবস্থা। সবুজ স্থান ও বিনোদন: খেলার মাঠ, উদ্যান, জলাশয় এবং সাংস্কৃতিক কেন্দ্র। মৌলিক চাহিদা পূরণ: সাশ্রয়ী ও মানসম্মত আবাসন ব্যবস্থা। অর্থনৈতিক সুযোগ: ব্যবসা ও চাকরির সুযোগ, যা বাসিন্দাদের স্বনির্ভর হতে সাহায্য করে এমন সিটি গড়তে তিনি মেয়ের নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এমএসএম / এমএসএম

সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ

মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক

বাংলাদেশ সাংবাদিক সংস্থা বসাস এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

RRTC: দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত

হাম প্রতিরোধে আরহাম শাদমান চৌধুরীর নেতৃত্বে সচেতনতামূলক লিফলেট বিতরণ করল শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদল

দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি

সাভারে শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ মানববন্ধন

রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিকিৎসা সেবায় বিপ্লব ঘটাতে চান জামায়াত নেতা সেলিম উদ্দিন

ভারতে মুসলিম নির্যাতন নিয়ে সেমিনারের আয়োজন ফ্রেন্ডস অব হিউম্যানিটির

যার আছে দিয়ে যান, যার লাগবে নিয়ে যান উত্তরায় জামায়াতের মানবতার বক্স উদ্বোধন