ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতা নিহত, সড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২৬ দুপুর ১১:২৪
রাঙ্গামাটি জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি আবাসিক এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্মসিংহ নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নিহত ধর্মসিংহ চাকমার দুইবোন কৃপাসোনা চাকমা ও ভাগ্য সোনা চাকমা। শুক্রবার সকাল আনুমানিক ৬টার সময় এই ঘটনা ঘটে।
নিহত ধর্মসিংহ চাকমা ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি বলে জানা গেছে।  
ইউপিডিএফ এই ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে সকাল থেকে রাঙ্গামাটির কুতুকছড়ি-খাগড়াছড়ি সড়কে অবরোধ শুরু  করেছে।
ইউপিডিএফ সুত্র জানায়, ১৭ এপ্রিল শুক্রবার সকাল ৭ টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্ম সিংহ চাকমা এমন সময় জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে।
এসময় ধর্মসিংহ চাকমা পালাতে চাইলে অস্ত্রধারীরা ব্রাশফায়ার করে। পরে ঘটনাস্থলেই মারা যান ধর্মসিংহ চাকমা। ব্রাশ ফায়ারে গুলিতে ধর্ম সিংহের দুই বোন গুলিবিদ্ধ হন বলে জানায় ইউপিডিএফ। তবে এ বিষয়ে জেএসএস এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার  মুঠোফোনে জানান, শুক্রবার সকালে রাঙ্গামাটির কুতুকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত এবং দুজন আহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 
এদিকে ইউপিডিএফ নেতা ধর্ম সিংহ নিহতের ঘটনায় ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের নেতাকর্মীরা আজ সকালে কুতুকছড়ি এলাকায় রাঙ্গামাটি-খাগড়াছড়ির সড়কে তাৎক্ষণিক গাছের গুড়ি ও টায়ার চালিয়ে অবরোধ পালন করছে। এতে করে সাময়িক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন