ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রপ্তানি উন্নয়ন ব্যুরোর কৃতি সন্তানদের সম্মাননা প্রদান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২৬ দুপুর ১১:২৯

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পৃষ্ঠপোষকতায় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে ২০২৫ সালে এস.এস.সি, এইচ.এস.সি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ব্যুরোর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোঃ হাসান আরিফ। তিনি তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদের আরও ভালো ফলাফলের জন্য উৎসাহ যোগায়।
অনুষ্ঠানে ব্যুরোর মহাপরিচালক -১ জনাব বেবী রাণী কর্মকার এবং মহাপরিচালক-২ জনাব মোঃ রুহুল আমিন , ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা, রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব আবু মোখলেছ আলমগীর হোসেন ও অন্যান্য সদস্যবুন্দসহ অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সূত্র : ইপিবি , তথ্য বিভাগ । 

 

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল