ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ৫ বছর পূর্ণ করল দৈনিক আজকালের কণ্ঠ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২৬ বিকাল ৭:২০

বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকাল ১১ টায় দৈনিক আজকালের কন্ঠের প্রধান কার্যালয় আয়োজিত অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে থাকে।বিভিন্ন জাতীয় দৈনিক এবং টেলিভিশন চ্যানেলের অসংখ্য সিনিয়র সাংবাদিকদের আগমনে গোটা অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

‎এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতপরবর্তী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিজানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন শুরু হয়।

‎পত্রিকাটির গত ৫ বছরের ইতিবাচক ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিকরা।

‎বক্তারা বিগত ৫ বছরে সংবাদমাধ্যমটির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আগামীতে আরও কলবর বৃদ্ধি করাসহ উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

‎প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে অংশ নেন শফিকুল ইসলাম মাসুদ এমপি, দৈনিক সকলের সময়ের সম্পাদক ও প্রকাশক নুর হাকিম, দৈনিক শেষ কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইউনুস সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী ইকবল তালুকদার, মশিউর রহমান (লাভলু) উইং কমান্ডার অবসরপ্রাপ্ত, মুজাহিদুল ইসলাম শাহীন মুখ্য সমন্বয়ক (এনসিপি), এডভোকেট বাহাদুর সুপ্রিম কোর্ট, সাইকোল উজ্জল আর টি ভি ন্যাশনাল ডেক্স, প্রিন্ট অনলাইন এবং টিভি মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

‎দৈনিক আজকালের কণ্ঠের রাহাত ভূঁইয়া-স্টাপ রিপোর্টার, রাণী সরকার-মফস্বল সম্পাদক, কবির হোসেন খান- সহ-সম্পাদক,রিয়ন ইসলাম সোহাগ-রিপোর্টার, রাসেল মাহমুদ- পত্রিকা পরিবেশক সুজন হাওলাদার,ময়মনসিংহ জেলা প্রতিনিধি, কুমিল্লা জেলা প্রতিনিধি-শাহ সাহিদ উদ্দিন, কদমতলী থানা প্রতিনিধি-মো. নুরে আলম পাটোয়ারী, কেরানীগঞ্জ থানা প্রতিনিধি- মো. মুসা কালিমুল্লাসহ, জামাল হোসেন, ময়মনসিংহ বুড়ো, বজলুর রহমান- সহ-সম্পাদক, ফারুক হোসেন- রিপোর্টার, সেলিম আজাদ- সহ-সম্পাদক, আরো অনেকে 

‎সাংবাদিকদের এই স্বত:স্ফূর্ত অংশগ্রহণে গোটা আয়োজনস্থল উৎসবমুখর পরিবেশের অবতারণা হয়।

‎প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শফিকুল ইসলাম মাসুদ তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদী কলম চালিয়ে যেতে হবে যাতে নতুন করে কোন স্বৈরাচার যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সকল অন্যায়ের বিরুদ্ধে লেখনি চালিয়ে যেতে হবে। 

‎বিশেষ এই দিনে দৈনিক আজকালের কন্ঠ সম্পাদক প্রকাশক মিজানুর রহমান মিজান জানান কেন্দ্রীয় এই আয়োজনকে ব্যতিক্রম হিসেবে অভিহিত করেছেন সাংবাদিক নেতারা। তাদের ভাষায়, টেলিভিশন বা পত্রিকার সকল আয়োজনে প্রশাসন এবং রাজনৈতিক নেতাকর্মীদের আধিক্য দেখা যায়। কিন্তু দৈনিক আজকালের কন্ঠ বাংলাদেশ শুধু মাত্র সাংবাদিকদের নিয়ে এবার আয়োজন করেছে এবং সেখানে সাংবাদিক নেতাদের মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়, যা প্রশংসার দাবি রাখে, এমন মন্তব্য পাওয়া গেছে।’

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল