ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলনের সাবেকদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২৬ রাত ১১:১৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও দক্ষিণ থানার উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেকদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা তারবিয়াত সম্পাদক ডা. সৈয়দ তৌফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলনের সাবেক কর্মীরা নিজেদের দক্ষতা ও মান উন্নয়নের মাধ্যমে বৃহত্তর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি এ বিষয়ে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
বিশেষ অতিথি আতাউর রহমান সরকার বলেন, বর্তমান সময়ে নিজেকে প্রস্তুত করে আন্দোলনে কার্যকর ভূমিকা রাখা জরুরি।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার নোমান আহমেদী বলেন, আন্দোলনকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল