ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পৃথক অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৪-২০২৬ দুপুর ১১:২৭

পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় নিষিদ্ধ নেশার সিরাপ ও গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১৬ এপ্রিল  রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলার পাচমাথা মোড় সংলগ্ন এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম শাহদুর রহমান বুলু ওরফে অন্তর (৩৫)। তিনি বগুড়া জেলার আদমদিঘী থানার কসাইপাড়া এলাকার বাসিন্দা। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২ বোতল ফেয়ারডিল ও ৩ বোতল এসকফসহ মোট ৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশার সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে, শুক্রবার  ১৭ এপ্রিল সন্ধ্যায় পত্নীতলা থানাধীন দিবর ইউনিয়নের বাঁকরইল গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।এ সময় প্রদীপ টুডু (৩৫) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে সাদা কসটেপ দিয়ে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ২ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির