ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৪-২০২৬ দুপুর ১১:৩৪

বিসিবির বর্তমান এডহক কমিটিতে লজিস্টিক ও প্রটোকল বিভাগের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মাশরুর হোসেন। তার আরেকটি পরিচয়ও রয়েছে, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই। গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের পর বিসিবি সভাপতি তামিম ইকবালকে নিয়ে কথা বলেছেন তিনি। 

গণমাধ্যমে মাশরুর হোসেন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে তিনি (তামিম) তার দায়িত্ব পালন করতে পারেন, এটাই আমাদের ইচ্ছা। আমি আমার শতভাগ দেবো, শুধু আমি না, আমরা যে কয়জন আছি ম্যানেজমেন্টে, উনাকে সহযোগিতা করার জন্য যা যা করা লাগবে করব।’ 

দেশের ক্রিকেটে লম্বা সময় প্রতিনিধিত্ব করেছেন তামিম। দেশের ক্রিকেটে অন্যতম সফল এই ক্রিকেটটাকে সভাপতি হিসেবেও যোগ্য মানছেন মাশরুর, ‘সে অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি, এই ফিল্ডেরই একজন, আপনাদেরই একজন। অনেক ম্যাচ জিতিয়ে রান করে আপনাদের চোখে পানি এনেছেন। আমার বিশ্বাস আপনারা তাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা চলমান রাখবেন। সে আপনাদের জন্য জান দিতে প্রস্তুত থাকবে, আপনাদের জন্য শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে।’

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল