রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শাহিন সরকার ও উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবুল কালামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসনুজ্জামান, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশগ্রহণ করেন।
এতে ইমামদের ধর্মীয় শিক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশন রায়গঞ্জ শাখার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ