মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর
নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের তাড়া খেয়ে চুরি হওয়া ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ফেলে রেখে পালিয়েছে চোর।
গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে এসব উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আজ শনিবার (১৮ এপ্রিল) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পৌরশহরের দৌলতপুর এলাকায় আব্দুল্লাহ আল মামুনের বাসায় চুরির ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা স্বর্ণের কানের দুল, গলার হার, হাতের বালা ও ডায়মন্ডের আংটিসহ ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগ পেয়েই মালামাল উদ্ধার ও চোর ধরতে অভিযানে নামে থানা পুলিশ। ব্যাপক অভিযানে ভীত হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় আল মামুনের বারান্দায় চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে যায় চোরেরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে এসব উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আল মামুমের ছোট ভাই ফুয়াদ হাসান বলেন, শুক্রবার রাতে বাসার বারান্দায় চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে রেখে গেছে চোরেরা। গুনে দেখেছি সবকিছু ঠিকঠাকই আছে, কোন কমতি পাওয়া যায়নি। যথা সময়ে পুলিশ উদ্যোগ নেওয়ায় আমরা চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার ফেরত পেয়েছি। এ জন্য আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।
ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পেয়েই মালামাল উদ্ধার ও চোর ধরতে ব্যাপক অভিযান শুরু করি। পুলিশের তৎপরতায় ভীত হয়ে চুরি হওয়া মালামাল ও টাকা যথাস্থানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত স্বর্ণালংকার ও টাকা ভুক্তভোগী আল মামুনের কাছে ফেরত দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ছাতকে ২৪ ঘণ্টায় ২৩টি নরমাল ডেলিভারি, মা ও নবজাতক সুস্থ
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মৎস্য উৎপাদনের তাগিদ
২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ
কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি
মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ