ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ১৮-৪-২০২৬ দুপুর ২:৩৮

কুড়িগ্রামের চিলমারীতে নিখোজ হওয়া ২বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিখোঁজ হওয়ার ১২ঘন্টা পর বাড়ীর পাশ্বের ফাকা স্থানে পরে থাকা বাঁশের কঞ্চির উপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে।নিহত শিশুটির নাম আয়শা সিদ্দিকা আশুরা। সে ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা সন্তান বলে জানা গেছে।
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়,শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে মাচাবান্ধা সাহাপাড়া এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের ২বছর বয়সী মেয়ে আয়শা সিদ্দিকা(আশুরা) নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর পরই এলাকায় ব্যাপক অনুসন্ধানের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। তাতেও শিশুটির সন্ধান না পেলে এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। দীর্ঘ সময় খোঁজখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে বাড়ীর পাশের একটি ফাকা জায়গায় পরে থাকা বাঁশের কঞ্চির উপরে আয়শার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে থানায় জানানো হলে শিশু আয়শার মহদেহ উদ্ধার করে চিলমারী থানায নিয়ে আসেন থানা পুলিশ। নিস্পাপ শিশুটির একটি চোখসহ শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন দেখা গেছে বলে এলাকাবাসী জানায়।
আয়শা সিদ্দিকার বাবা আলমগীর হোসেন বলেন,শুক্রবার সকাল ৯টায় সে নিখোঁজ হয়। সারাদির অনেক খোঁজাখুঁজি এবং মাইকিং করেও আশুরার সন্ধান পেতে ব্যর্থ হয়ে থানা পুলিশের আশ্রয় নেই। পরে ওই দিন রাত ১০টার দিকে বাড়ীর পাশ্বের একটি ফাকা জায়গায় পরে থাকা বাঁশের কঞ্চির উপরে আমার মেয়ের মৃতদেহ পাওয়া যায়।একমাত্র সন্তানের মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের জন্য জোড় দাবী জানান তিনি।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন বলেন,আয়শা সিদ্দিকা নামে ২বছর বয়সের একটি শিশু শুক্রবার সকাল ১০টায় নিখোজ হয়। ওই দিন রাত ১০টার দিকে বাড়ীর পাশ্বের একটি ফাকা জায়গায় বাঁশের কঞ্চির উপরে শিশুটির মরদেহ পাওয়া গেছে। তার একটি চোখসহ শরীরে কিছু ক্ষতচিহ্ন পরিলক্ষিত হয়েছে। মহদেহ ময়না তদন্তের জন্য প্রেরন এবং মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২