রায়গঞ্জে চোলাইমদ সেবনের অভিযোগে একজন গ্রেফতার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় চোলাইমদ সেবনের অভিযোগে সাজু সরদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রায়গঞ্জ থানার জিডি নং-৮৯২ এর ভিত্তিতে এসআই (নিঃ) নীল কমল চক্রবর্তীর নেতৃত্বে রাত্রীকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের একাধিক সদস্য অংশ নেন।
শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘোষবাড়ী এলাকার একটি বাড়ির পেছনে নদীর পাড়ে কয়েকজন ব্যক্তি চোলাইমদ সেবন করছে। পরে অভিযান চালিয়ে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সাজু সরদারকে আটক করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তিনি চোলাইমদ সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চোলাইমদ সেবনের বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার