ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার আভাস দিচ্ছেন আব্দুর রউফ রুবেল


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৬ দুপুর ৩:২৪

 আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল। ঘোষনার পর থেকেই উপজেলা জুড়ে তার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন গ্রাম-মহল্লার নির্বাচনী নীতি নির্ধারকদের একটি বড় অংশের পছন্দের তালিকায় তার নামের চর্চা হচ্ছে। এতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শক্ত প্রতিদ্বন্দি হিসেবে মাঠে থাকবেন বলে ধারণা করছেন সুশীল সমাজ।  

রাজনৈতিক অভিজ্ঞতা, বলিষ্ঠ কণ্ঠস্বর, নীতিবান, সু-সংগঠক, ত্যাগী, যুব সমাজের আইকন, এমন বিভিন্ন দিক পর্যালোচনায় আব্দুর রউফ রুবেলকে যোগ্য সম্পন্ন মনে করছেন অনেকেই ।

সরেজমিনে উপজেলা ঘুরে শতাধিক ব্যক্তি সাথে কথা বলে জানা গেছে, উপজেলার উন্নয়ন তদারকিতে এবার যুব সমাজকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে। তাদের চাওয়া, নীতিবান, পরিশ্রমী, সাহসী যুবক উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হোক। যে হবে যুবকদের নেতা। যে যুব সমাজকে জাগ্রত করে ক্লান্তহীন পরিশ্রমে উপজেলার উন্নয়ন করবে। সুতরাং সার্বিক বিবেচনায় যুবদল নেতা আব্দুর রউফ রুবেল সবার পছন্দের তালিকায় থাকবেন বলে তাদের মন্তব্যে প্রকাশ পেয়েছে। 

নির্বাচনের বিষয়ে যুবদল নেতা আব্দুর রউফ রুবেলের সাথে কথা বললে তিনি বলেন, ছাত্র সমাজ ও যুব সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অনুরোধেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা করেছি। যদি দলীয় নেতা নেতাকর্মী, গ্রাম-মহল্লার নির্বাচনী নীতি নির্ধারক, যুব-সমাজ, ছাত্র সমাজ মনে করেন আমি ভালো কিছু করতে পারবো, তাহলে আমিও কথা দিচ্ছি তাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখবো।

তিনি আরো বলেন, আমি আজীবন দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করেছি, হামলা-মামলার শিকার হয়েছে, গ্রেফতার হয়েছি, জেল খেটেছি, এমনকি আজও লড়ায় করে চলেছি, ইনশাল্লাহ যতদিন বাঁচবো দেশের মানুষের জন্য লড়াই করেই বাঁচবো। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির