ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ১০:৪৮

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুম রেলিগেশনে থেকে শেষ করায় নামতে হয়েছিল দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে। সেখানেও টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীর দল লেস্টার সিটির। 
গতকাল ১-০ গোলে পোর্টসমাউথের কাছে হেরে তৃতীয় স্তরের প্রতিযোগিতা লিগ ওয়ানে নেমে যাওয়ার শঙ্কায় লেস্টার। এদিকে কভেন্ট্রি সিটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার লড়াইয়ে বড় ধাপ ফেলেছে মিলওয়াল। ইপসউইচকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ যুগে প্রথমবার খেলার অপেক্ষায় তারা। অ্যালেক্স নেইলের দল দুই ম্যাচ কম খেলে ইপসউইচকে এক পয়েন্টে পেছনে ফেলেছে।
এদিকে টেবিলের তলায় থাকা লেস্টারের পতন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দশ বছর আগে প্রিমিয়ার লিগ ট্রফি জেতা দলটি গত মৌসুমের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে এবার ছয় পয়েন্ট হারিয়েছে। কিন্তু ওই শাস্তি না পেলেও তারা শেষ তিনটি দলের মধ্যেই থাকত এবং মঙ্গলবার তাদের টানা অবনমন চূড়ান্ত হতে পারে। লেস্টারের বাংলাদেশি তারকা হামজাকে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মাঠ ছাড়ার সময় তাকে দুয়ো দেয় পোর্টসমাউথ ভক্তরা। তিনিও পাল্টা জবাব দেওয়ার কারণে রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
মঙ্গলবার হালের বিপক্ষে খেলবে লেস্টার। এই ম্যাচসহ তিনটি খেলা বাকি। যে কোনো একটিতে পয়েন্ট হারালে লিগ ওয়ানে তাদের নেমে যাওয়া নিশ্চিত।

 

Aminur / Aminur

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল