হজের টাকা নিয়ে চরম প্রতারণা (এফ এম ট্যুরস’ এন্ড ট্রাভেল) হজযাত্রীর নিবন্ধন বাতিল
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে জীবনের শেষ সম্বলটুকু জমা দিয়ে চরম প্রতারণার শিকার হয়েছেন গাজীপুর সদরের এক ধর্মপ্রাণ ব্যক্তি। টাকা নেওয়ার পর প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হলেও পরবর্তীতে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ওই হজযাত্রীর নিবন্ধন বাতিল করে দিয়েছে দুর্নীতিবাজ হজ এজেন্সি ‘এফ এম ট্যুরস এন্ড ট্রাভেলস’ (হজ লাইসেন্স নং- ০৭৭৫)। এতে পবিত্র ভূমিতে যাওয়ার স্বপ্ন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন ওই ভুক্তভোগী। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক ও মোয়াল্লেমের পারস্পরিক যোগসাজশ এবং অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার হীন উদ্দেশ্যেই এই জঘন্য প্রতারণা করা হয়েছে।
প্রাপ্ত নথি ও অনুসন্ধানে জানা যায়, গাজীপুর সদরের বাসিন্দা মো. শহিদুল ইসলাম ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজে যাওয়ার উদ্দেশ্যে ‘এফ এম ট্যুরস এন্ড ট্রাভেলস’-এর শরণাপন্ন হন। গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে ইসলামী ব্যাংকের একটি শাখায় ওই এজেন্সির চলতি হিসাবে (হিসাব নং- ২০৫০৬১১০৯০০০০১০০৭) নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা জমা দেন তিনি।
ব্যাংকে টাকা জমার পর একই তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ প্রাক-নিবন্ধন সিস্টেমে মো. শহিদুল ইসলামের নামে একটি প্রাথমিক নিবন্ধন সনদ (ট্র্যাকিং নং- N3614FAE263) তৈরি করা হয়। উক্ত সনদে ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ ৩ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ করা হয়। কিন্তু পরবর্তীতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক-নিবন্ধন সিস্টেমে অনুসন্ধান করে ভুক্তভোগী জানতে পারেন যে, তার হজ নিবন্ধনটি বাতিল করা হয়েছে। ওয়েব পোর্টালে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে, "হজ এজেন্সি কর্তৃক আপনার হজ নিবন্ধন বাতিল করা হয়েছে।"
পুরো টাকা বুঝিয়ে দেওয়ার পরও এভাবে আকস্মিকভাবে নিবন্ধন বাতিল করে দেওয়ায় চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই এজেন্সির এমন পদক্ষেপে তাদের অর্থ আত্মসাতের দুর্নীতিমূলক উদ্দেশ্যই স্পষ্ট হয়ে উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মোয়াল্লেম কাছে জানতে চাওয়া হলে তিনি এজেন্সির ওপর দায় চাপিয়ে বলেন, "এফ এম ট্যুরস এন্ড ট্রাভেলস অনৈতিকভাবে অতিরিক্ত টাকা দাবি করেছিল। সেই বাড়তি টাকা না দেওয়ায় এজেন্সি ক্ষিপ্ত হয়ে তার নিবন্ধন বাতিল করে দিয়েছে।"
অপরদিকে, এই প্রতারণার মূল হোতা ‘এফ এম ট্যুরস এন্ড ট্রাভেলস’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইদুর রহমানের বক্তব্য জানতে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মোয়াল্লেমের দিকে আঙুল তুলে বলেন, মোয়াল্লেম তাকে বাদ দিয়ে দেওয়ার কথা বলেছেন বলেই নিবন্ধন বাতিল করা হয়েছে।"
উভয়ের এমন সাংঘর্ষিক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে এটি সম্পূর্ণ পরিষ্কার যে, মোয়াল্লেম এবং এজেন্সির এমডি—উভয়েই এই দুর্নীতির সাথে সমানভাবে জড়িত। একে অপরের ওপর দায় চাপানোর এই নোংরা খেলার আড়ালে মূলত তারা একটি সংঘবদ্ধ দুর্নীতিবাজ চক্র। পবিত্র হজের মতো একটি স্পর্শকাতর ধর্মীয় ইবাদতকে পুঁজি করে নিরীহ হজযাত্রীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় এবং আত্মসাতের এটি একটি সুপরিকল্পিত ফাঁদ।
এজেন্সি এবং মোয়াল্লেমের এই খামখেয়ালিপনা ও প্রতারণার কারণে ভুক্তভোগীর হজ পালন এখন চরম অনিশ্চিত। পবিত্র হজ নিয়ে ছিনিমিনি খেলা এই দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত হজ এজেন্সি ‘এফ এম ট্যুরস এন্ড ট্রাভেলস’-এর লাইসেন্স বাতিলসহ এমডি মো. সাইদুর রহমান এবং মোয়াল্লেম বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি উঠেছে। একইসাথে দ্রুত টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হজ পালনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে,
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন