ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চলে গেলেন আনসার ভিডিপি ব্যাংকের সেই জয়নাব খাতুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ৪:৩৮

চলে গেলেন আনসার ভিডিপি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সেই জয়নব খাতুন। আর এমডির কাছে পদোন্নতি চাইবেন না। সর্বশেষ গত বছরের আগস্ট মাসে ঢাকার প্রেসক্লাবের সামনে তাকে এমডির বিরুদ্ধে মানববন্ধন করতে দেখা গেছে। 

মৃত্যুর আগে তিনি  ব্যাংকেটির মাগুরা শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অথচ তার একমাত্র ১১ বছরের সন্তানটি ছিল মায়ের কাছে খুলনাতে। 

শুক্রবার ১৮ এপ্রিল  গভীর রাতে খুলনা শহরের নিজ বাড়িতে স্টকজনিত কারণে  মৃত্যুবরণ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
 
জয়নবের পিতা  আব্দুল মালেক জানিয়েছেন,  মানসিক যন্ত্রণায় স্টকজনিত কারণে ইন্তেকাল করেন তার মেয়ে জয়নব। 

জানাজা শেষে জয়নব কে সাতক্ষীরার কলারোয়ায় তার বোনের বাড়িতে দাফন করা হয়েছে। 

মৃত্যুকালে জয়নাব ১১ বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন। 

জয়নবের সহকর্মীরা জানান, আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের হয়রানি মূলক বদলি, পদোন্নতিতে ব্যাপক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শত শত বিক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রিন্সিপাল অফিসার জয়নবও জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়েছিলেন। 

সহকর্মীরা জানান, জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনের পর আনসার ভিডিপি ব্যাংকের এমডির নির্দেশে প্রতিবাদকারী কর্মকর্তাদের অনেক কে  দূর দূরান্তে হয়রানী মূলক বদলি করা হয়। মৃত্যুবরণকারী জয়নবও তাদের মধ্যে একজন। 

সহকর্মীরা জানান, প্রিন্সিপাল অফিসার জয়নবকে গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সাতক্ষীরার কলারোয়া থেকে মাগুরায় বদলি করা হয়। 

মাগুরায় বদলি হলেও জয়নবের একমাত্র এগারো বছরের কন্যা সন্তানটি নানির(জয়নবের মা) কাছে খুলনাতেই বসবাস করতো। মেয়েকে অনেক দূরে  হয়রানি মূলক বদলির শোকে জয়নগর মা ও মৃত্যুবরণ করেন বলে অভিযোগ রয়েছে। 

ঘুষ বাণিজ্যের মাধ্যমে অযোগ্যদের পদোন্নতি দেওয়ার অভিযোগে আনসার ও ভিডিপি  উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জ হোসেনের বিরুদ্ধে  গতবছরের ৯ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে পদোন্নতি
বঞ্চিত কয়েশত কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধন করেন। জয়নবও সেখানে প্রতিবাদী পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন। 

২০২৪ সালের ২২ অক্টোবর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন মীর মুফাজ্জল হোসেন। তবে যোগদানের পরেই বদলি বাণিজ্য অযোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া শুরু করেন তিনি। 

এরই প্রেক্ষিতে ২০২৫ সালে ৯ আগস্ট  বাংলাদেশ আনসার বিডিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে পদোন্নতিতে ঘুষ-বাণিজ্যের অভিযোগে প্রেস ক্লাবের সামনে প্রায় ৪০০ জন পদবঞ্চিত কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধন করেন। এরপর মানববন্ধন করা কর্মকর্তাদের পদোন্নতির প্রলোভন দেখিয়ে আন্দোলনকারীদের তালিকা তৈরি করেন আনসার পিডিবি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এরপর তাদের বিভিন্ন জেলায় বদলি করে প্রতিষ্ঠানটির এমডি।

ব্যবস্থাপনা পরিচালকের অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাংকটির পদোন্নতির বিষয়ে অনিয়মের অভিযোগের সত্যতা পায় আর্থিক বিভাগ। 

এরপর ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের  বিরুদ্ধে বিভাগীয় মামলা চালুর সিদ্ধান্ত নেয় আর্থিক বিভাগ।  

২০২৫ সালের ১৮ ডিসেম্বর পদবঞ্চিত যোগ্য কর্মকর্তাদেরকে পদোন্নতি প্রদানের আদেশ দেয় অর্থমন্ত্রণালয়। কিন্তু তাতেও  অগ্রগতি নেই। 

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল