চাঁদপুরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে তিন তলা বাড়ির ছাদ থেকে পড়ে মো. রফিক (৫৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর বাজারের পশ্চিমে আনোয়ার হোসেন এর বিল্ডিং এ কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক দক্ষিণ কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি বিভিন্ন বাড়িতে শ্রমিকের কাজ করে জীবীকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনরা জানান, রফিক আজ সকালে প্রবাসী আনোয়ার হোসেন এর বিল্ডিং এর তৃতীয় তলায় রান্না ঘরের কাজ করছিলো। অসতর্কাবস্থায় তিনি ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বর্তমান তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ কালচোঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
তিনি বলেন, বিষয়টি আমি জানতে পেরে মরদেহ হাস্তান্তরের জন্য লিখিত আবেদন দিয়েছি। পুলিশ আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করবে বলে জানাগেছে। রফিকের পরিবারের সদস্যরা মরদেহের সাথে আছে।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান