ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

রাজশাহীতে জ্যোতিদের বিশ্বকাপ মিশন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৪-২০২৬ বিকাল ৭:৪৯

আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মেগা এই আসরের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা সিরিজকে পাখির চোখ করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সোমবার রাজশাহীতে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজটি শুধু মাঠের লড়াই নয়, বরং টাইগ্রেসদের জন্য আত্মবিশ্বাস ঝালাই করে নেওয়ার বড় মঞ্চ।
বিসিবি এবার সিরিজের ভেন্যু নির্বাচনে বড় চমক দেখিয়েছে।
ঢাকার বাইরে রাজশাহী ও সিলেটে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ইংল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে ব্যাটিং বান্ধব উইকেটে ক্রিকেটারদের অভ্যস্ত করতেই এই পরিকল্পনা।
বোর্ডের এই সিদ্ধান্তে দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
রাজশাহী স্টেডিয়ামে এর আগে যুব পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচ হলেও, বড়দের আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ এবারই প্রথম পেতে যাচ্ছে শহরটি।
লঙ্কান মেয়েদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে রাজশাহীর। এখানকার উইকেট ঐতিহ্যগতভাবেই ব্যাটারদের পক্ষে কথা বলে, আর জ্যোতিরা ঠিক এমনটাই চেয়েছিলেন।
সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘ইংল্যান্ডের উইকেট সাধারণত ব্যাটিং বান্ধব হয়, সেখানে রানের গুরুত্ব অনেক। আমরা এমন উইকেট চেয়েছিলাম যেখানে ব্যাটাররা স্বচ্ছন্দে খেলতে পারে। রান করার অভ্যাসটা গড়ে তোলা আমাদের জন্য এখন সবচেয়ে জরুরি।’
ক্রিকেটকে শুধু ঢাকা কেন্দ্রিক না রেখে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরে অধিনায়ক আরও বলেন, ‘বাইরের মাঠগুলোতে নিয়মিত খেলার আয়োজন করলে এই খেলার সঙ্গে যুক্ত সবাই উৎসাহিত হবে। ঢাকার বাইরে ম্যাচ আয়োজন করাটা ক্রিকেটের প্রসারে খুব জরুরি।’
শ্রীলঙ্কার বিপক্ষে একটি হাই-স্কোরিং ম্যাচ দেখার প্রত্যাশা জানিয়ে জ্যোতি বলেন, ‘রাজশাহীর উইকেট ব্যাটারদের বেশ সহায়তা করে। আমি চাই দুই পক্ষ থেকেই প্রচুর রান আসুক। মাঠে রান হলে দর্শকরাও খেলা দেখতে বেশি আগ্রহী হবে।’

 

Aminur / Aminur

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার