আত্রাই নদীতে ৮ কেজি আইড় মাছ শিকার
নওগাঁর পত্নীতলায় রোববার আত্রাই নদীতে জেলের জালে ৮ কেজি ওজনের আইড় মাছ ধরা পড়েছে। আইড় মাছটিকে কেন্দ্র করে উপজেলার পুরাতন বাজার এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা মাছটির দাম ১ হাজার ১ শত টাকা কেজি হিসেবে বলেন।
জানা যায়, মহাদেবপুর উপজেলার মহিষবাথান গ্রামের জয়নাল এবং তাঁর বাবা দীর্ঘদিন ধরে আত্রাই নদীতে ফাঁস জাল দিয়ে মাছ ধরেন। বরাবরের মতো আজকে সকালে তাঁরা জাল পেতেছিলেন। কাঁটাবাড়ি বাজারের অদূরে আত্রাই নদীর দহের কাছে ৮ কেজি ওজনের আইড় মাছটি তাঁদের জালে আটকা পড়ে। এতো বড় মাছ শিকার করতে পারায় জয়নাল এবং তাঁর বাবা সন্তোষ প্রকাশ করেন। ১ হাজার ৫ শত টাকা কেজি হিসেবে বিক্রির জন্য তাঁরা মাছটি বাজারে নিয়ে যাচ্ছিলেন। অনেকদিন পরে জেলেদের জালে এত বড় মাছ শিকার হওয়ায় উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি