ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শিশু সুরক্ষায় রায়গঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রমের উদ্বোধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ২:৫৪

সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। 

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন এবং চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকিমুক্ত রাখতে এই কর্মসূচির গুরুত্ব অপরিসীম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার সকল শিশুকে টিকার আওতায় আনতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে।

এ সময় অভিভাবকদের উদ্দেশে নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ