ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৪-২০২৬ রাত ১১:৪৬

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং মুয়েন্জার বাংলা প্রাইভেট লিমিটেড-এর যৌথ উদ্যোগে “মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’’ শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো: আনোয়ারুল ইসলাম সরকার এ আহবান করেন। তিনি বলেন, আমরা খুব ভাগ্যবান যে এই পৃথিবীতে বসবাস করার সুযোগ পেয়েছি। অন্য কোনো গ্রহ বসবাসের জন্য এতোটা উপযুক্ত না। আমরা যদি সুস্থভাবে জীবন-যাপন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই পোড়াতেলের ব্যবহার বাদ দিতে হবে। 

কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে তিনি মুয়েন্জার বাংলা প্রাইভেট লিমিটেড-কে তাদের ইতিবাচক কার্যক্রমের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে সম্প্রসারণ করার অনুরোধ জানান যাতে পরিবেশ ও মাটির সাথে মিশে এসব পোড়া তেল বিরূপ প্রভাব সৃষ্টি করতে না পারে। 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুয়েনজার এর দক্ষিণ এশিয়ার প্রজেক্ট ম্যানেজার Martin Shestag। তিনি উপস্থিত সকলকে সেমিনারে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএফএসএ সদস্য যথাক্রমে আ. ন. ম. নাজিম উদ্দীন এবং ড. মোহাম্মদ মোস্তফা। 

সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএসএ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব৷ তিনি পোড়াতেলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ তিনি তার বক্তব্যে বলেন- প্রতিবছর ২ লাখ ৭৮ হাজার মানুষের মৃত্যু শিল্পজাত ট্রান্স ফ্যাট গ্রহণের কারণে ঘটে৷ ট্রান্সফ্যাট রক্তনালিতে জমে গিয়ে হার্ট এটাকের ঝুঁকি বাড়ায়৷ গবেষণায় দেখা যায়- বাংলাদেশে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে প্রায় ৫৯ জন হৃদরোগে মারা যায়  এবং এদের মধ্যে প্রায় ৪% মৃত্যুর সাথে ট্রান্স ফ্যাট ওতপ্রোতভাবে জড়িত৷

তিনি জানান- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২১ সালে ‘খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা’ প্রণয়ন করে, যা ৩১ ডিসেম্বর ২০২২ সালে কার্যকর হয়৷ এই প্রবিধানমালায় ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২% নির্ধারণ করা হয়েছে৷ এই বিধান সব ধরনের প্রক্রিয়াজাত, প্যাকেটজাত ও প্রস্তুত খাবারের ক্ষেত্রে প্রযোজ্য।

লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি বলেন- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থান থেকে ১১টি সয়াবিন তেলের নমুনার মধ্যে ০৭টি, ৯৫টি ডালডার নমুনা থেকে ৯৩টি, ৩০টি বাটারের নমুনা থেকে ২৬টি এবং ১৪টি মার্জারিনের নমুনা থেকে ৬টি নমুনায় মাত্রার চেয়ে বেশি ট্রান্সফ্যাটি এসিড পাওয়া গেছে৷ এছাড়া, ট্রান্স ফ্যাটি এসিডের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য তিনি সবাইকে সচেতন হবার আহবান করেন৷

বিশেষ অতিথির বক্তব্যে বিএফএসএ সদস্য ড. মোহাম্মদ মোস্তফা পোড়া তেলের ব্যবহার রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যকর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, যেখানে যেখানে ট্রান্সফ্যাট থাকতে পারে বলে মনে হয়, সেখানেই নিয়মিতভাবে নমুনা সংগ্রহপূর্বক টেস্ট করা হচ্ছে। 

কর্তৃপক্ষের উপপরিচালক মোঃ রুহুল আমিন উক্ত সেমিনারের স্বাগত বক্তব্যে বলেন- গত পবিত্র রমজান মাসে বিএফএসএ মোট ৭২০টি মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। এ সময় ব্যবসায়ীদেরকে পোড়াতেলের ক্ষতিকর প্রভাব এবং এই পোড়াতেল কীভাবে উপযুক্ত প্রতিষ্ঠানকে বিক্রি করে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া যায় সে বিষয়ে তাদেরকে অবগত করা হয়৷ 

উক্ত কর্মসূচিতে জানানো হয় যে, রান্নায় একই তেল বারবার ব্যবহার করলে তাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ (যেমন ট্রান্স ফ্যাট, ফ্রি র‍্যাডিক্যাল) সৃষ্টি হয়, যা মানবদেহে ক্যান্সার, হৃদরোগ, লিভারের সমস্যা এবং অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ায়। এ ধরনের পোড়া তেল খাদ্য হিসেবে গ্রহণ করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, ব্যবহৃত পোড়া তেল সরাসরি খাদ্যে পুনঃব্যবহার না করে তা সংগ্রহ করে সঠিক প্রক্রিয়ায় বায়োডিজেল উৎপাদনে ব্যবহার করা সম্ভব। এর মাধ্যমে একদিকে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে, অন্যদিকে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিচার্স ইন্সটিটিউটের অ্যাসিস্টেন্ট সায়েন্টিস্ট ড. আহমেদ খায়রুল আবরার বলেন, পোড়া তেল ক্যান্সারের সৃষ্টি করে। যারা পোড়া তেলে ভাজাপোড়া করেন তাদেরও ক্যান্সার হবার সম্ভাবনা রয়েছে। কোন তেল ২-৩ বারের বেশি ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। 

সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, খাদ্য ব্যবসায়ী, গবেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি