রায়গঞ্জে কঠোর নজরদারিতে এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৩৭
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
প্রথম দিনে মোট ১৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোথাও কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোট ৪ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ২২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উপজেলার সব পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে স্থাপিত প্রজেক্টরের মাধ্যমে সরাসরি কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রশাসনের কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত থাকবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও কঠোর নজরদারির মাধ্যমে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার