ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৪:০

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২১এপ্রিল) সকাল ১০টায় পরিক্ষা শুরু হয়। উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক, তবে কিছু কেন্দ্রে স্বল্পসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র ১৫০ জন ছাত্র এবং ছাত্রী ২৮৩ জন। এ কেন্দ্র থেকে অনুপস্থিত ছিল ৫ জন পরীক্ষার্থী। ফলে মোট ৪২৮ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যদিকে, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৯০ জন। এর মধ্যে ৪৮৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ৫ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৭৩ জন। এর মধ্যে ৩৪৯ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া, দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৭০ জন। এর মধ্যে ২৫৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৫ জন অনুপস্থিত ছিলেন।অনুপস্থিতদের মধ্যে ছিল ১০ জন ছাত্র এবং ছাত্রী ৫ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় এ বার  উপজেলায় মাধ্যমিক স্তরে পরিক্ষার্থী ছিল ১৩১১জন , পরিক্ষায় উপস্থিত ছিলেন ১২৯৪ জন এবং অনুপস্থিত ছিলেন ১৭জনপরিক্ষার্থী। উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রতিটি কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি । শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Aminur / Aminur

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত