ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

দাকোপে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৪:২৯

খুলনার দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। টুগেদার ফর টুমরো ইনহ্যান্সিং কোঅপারেশন ফর সোশ্যাল সাসটেনিবিলিটি প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।   
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু। সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দিপক এলমার হেড অব কোঅপারেশন অ্যান্ড ডেপুটি হেড অব মিশন সুইজারল্যান্ড এ্যাম্বাসী, কোরিন থেভোজ ডেপুটি হেড অব কোঅপারেশন এ্যাম্বাসী অব সুইজারল্যান্ড, সাবিনা ইয়াসমিন লুবনা প্রোগ্রাম ম্যানেজার (ডেমোক্রেটিক গভর্ন্যান্স), টিম লিডার নাগরিকতা প্রোগ্রাম জিএফএ কনসাল্টিং গ্রুপ, মোঃ নুরুল ইসলাম ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ), ড. আদি ওয়াকার টিম লিডার নাগরিকতা প্রোগ্রাম জিএফএ কনসাল্টিং গ্রুপ। বক্তৃতা করেন দাকোপ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (ওসি ভারপ্রাপ্ত) প্রকাশ বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বিরসহ প্রকল্পের উপকারভোগীবৃন্দ। সভায় প্রকল্প ব্যাবস্থাপক (টিএফটি) মোসাঃ লাইলা খাতুন, এ্যাডভোকেসি এ্যান্ড কমিউনিকেশন অফিসার (টিএফটি) মুশির্দা খাতুনসহ স্টেকহোন্ডাররা উপস্থিত ছিলেন। সভায় পিছিয়ে পড়া জনগোষ্টির জীবন মান উন্নয়নে বেশ কিছু সুপারিশ গ্রহন করা হয়।

Aminur / Aminur

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব