ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সার্কেল এএসপির অভিযানে ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী ও অটোরিকশা চালক আটক


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ৩:১১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩ কেজি গাঁজাসহ এক নারী ও তার সহযোগী অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৮.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন।
পুলিশ সূত্রে জানা গেছে, পাথরডুবি ইউনিয়ন এলাকা থেকে একটি অটোরিকশাযোগে সন্দেহভাজন এক নারী ভূরুঙ্গামারী বাজার এলাকায় আসে। পরে তিনি সুপারি বোঝাই একটি বস্তা নিয়ে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান। তল্লাশির এক পর্যায়ে সুপারির বস্তার ভেতর থেকে সাদা প্যাকেটে মোড়ানো আনুমানিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত নারীর নাম মোছাঃ মমতা বেগম তিনি নাওগা জেলার বদল গাজী  উপজেলার বেগুন তলা গ্ৰামের তাহের আলীর স্ত্রী বলে জানা গেছে। একই সঙ্গে অভিযানে ব্যবহৃত অটোরিকশার চালককেও মাদক পরিবহনে সহযোগিতার অভিযোগে আটক করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে । এ বিষয়ে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো ধরনের মাদক কারবার দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান,আটককৃত ব্যক্তি দ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামি দ্বয়কে কুড়িগ্রাম জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের মতে, পুলিশের এমন তৎপরতা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত