ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ৩:২২

রাজধানীর কমলাপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত ও নৃশংস হামলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, হামলার পর তাকে একটি আবাসিক হোটেলের ভেতরে নিয়ে তথাকথিত টর্চার সেল এ আটকে পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। গত সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কমলাপুর চৌরাস্তার মেইন রোড সংলগ্ন হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল (আবাসিক) এ ঘটনা ঘটে। আহত হন দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ আলী আশরাফ। ভুক্তভোগী সাংবাদিক জানান, তার গ্রামের এক সহকর্মী উক্ত হোটেলে রাত্রিযাপনের উদ্দেশ্যে গেলে রুম ভাড়া সংক্রান্ত বিষয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতন্ডা হয়। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় পরিস্থিতি শান্ত করার পরিবর্তে হোটেলের একাধিক কর্মচারী পূর্বপরিকল্পিতভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, হোটেলের অজ্ঞাতনামা এক কর্মচারী দেশীয় অস্ত্র দিয়ে তার মাথার বাম পাশে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও রক্ষা হয়নি মাটিতে পড়ে থাকা অবস্থায় ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। প্রাণভিক্ষা চাইলেও হামলাকারীরা থামেনি বরং আরও বেপরোয়া হয়ে ওঠে। এক পর্যায়ে হোটেলের মূল ফটক বন্ধ করে তাকে ভেতরে আটকে রেখে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। ভুক্তভোগীর দাবি, তাকে হোটেলের ভেতরে একটি নির্জন কক্ষে নিয়ে টর্চার সেল এর মতো পরিবেশে পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হয় এবং পরে ভয়ভীতি দেখিয়ে আমার পরনে রক্ত মাখা শার্ট খুলে রেখে আমাকে একটি গেঞ্জি পরিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়, নাম প্রকাশে অনিচ্ছুক পাশের দোকানের একাধিক ব্যাক্তি বলেন, হোটেল বায়ান্ন কর্মকান্ড ভালো না ,হোটেলের মালিক সবসময় নেশা অবস্থায় থাকেন এবং নারী ব্যবসা করে তাই হোটেলের ভেতরেই তার পালিত সন্ত্রাস বাহিনী অবস্থান করে, এ হামলায় তার মাথার বাম পাশে ফেটে রক্তাক্ত জখম হয় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে একাধিক সাংবাদিকরা খবর পেলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে এবং কয়েকজনের পরিচয় শনাক্ত করে এবং সিসি টিভির ভিডিও ফুটেজ দেখতে চাইলে তারা কৌশল অবলম্বন করে এ এরিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এমন বর্বর হামলার ঘটনায় সাংবাদিক সংগঠনের নেতারা তিব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি