ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার লাগানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকির অভিযোগ করেছেন ফায়ার ফাইটার হান্নান। এ ঘটনায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও ষড়যন্ত্রের অভিযোগে ভুক্তভোগী আবদুল হান্নান (৪৩) গত ২২ এপ্রিল মিরপুর থানায় ২৭০৪ নম্বর জিডি করেছেন।
জিডির সূত্রে জানা গেছে, মো. কামাল (৪২), ফায়ার ফাইটার, ডেমরা ফায়ার স্টেশন এবং মো. খায়রুল আলম (৩৬), স্টেশন অফিসার, কালীগঞ্জ ফায়ার স্টেশনে কর্মরত আছেন। কামাল ভুক্তভোগী হান্নানকে ফায়ার সার্ভিস ডিজি’র বিরুদ্ধে অপপ্রচারমূলক ব্যানার ও পোস্টার লাগানোর প্রস্তাব দেন। আর এ কাজে বিকাশের মাধ্যমে অর্থ দেওয়ার প্রলোভন দেন। কিন্তু ভুক্তভোগী তাদের প্রস্তাবে রাজী না হলে, তাকে একাধিকবার হোয়াটসঅ্যাপে কল করে হত্যার হুমকি দেওয়া হয়। গত ১৭ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে ফায়ার ফাইটার খায়রুল আলম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর জন্য তাকে চাপ প্রয়োগ করেন। আর জানানো হলে তার বড় ধরণের ক্ষতি হবে বলেও হুমকি দেয়া হয়। এছাড়া অপর একটি মোবাইল নম্বর থেকেও তাকে হুমকি দেওয়া হয়েছে।
হান্নান জানান, কামাল নিজেকে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করছেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ‘দাদা’ বলে সম্বোধন করতেন। আর সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা রহমানের ঘনিষ্ট হিসেবে পরিচয়ে প্রভাব খাটাতেন।
অভিযুক্ত কামালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি “ফায়ার সার্ভিসের ক্যান্সার” হিসেবে পরিচিত। তিনি বঙ্গভবনের প্রভাব খাটিয়ে মন্ত্রণালয়ের এক প্রশাসনিক কর্মকর্তাকে ১ লাখ টাকার বিনিময়ে পদক গ্রহণ করেছেন। আর বিভিন্ন সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সম্পর্কে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়িয়েছেন।
কামাল নিয়মিত স্টেশনে ডিউটি পালন করেন না। আর তথাকথিত ‘ম্যাচ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব নিয়ে প্রভাব বিস্তার ও বিভিন্ন তদবির বাণিজ্যে ব্যস্ত থাকছেন।
জানা যায়, ফায়ার সার্ভিসের ডিজি ও ডিরেক্টরদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাককে এই কামাল। সম্প্রতি ফায়ার সার্ভিসে নিয়োগ কেন্দ্র করে কতিপয় সিন্ডিকেটের থেকে প্রায় ৬৫ লাখ টাকা নিয়েছেন। শুধু তাই নয়, ফায়ার সার্ভিসের ৩৩ জন ড্রাইভার, ফায়ার ফাইটার,লীডারদের বদলীর নাম প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু তিনি কাজ না করলেও ভুক্তভোগীদের টাকা ফেরত দেয়নি।
অভিযোগে জানা গেছে, নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে দূরবর্তী স্থানে বদলি করা হলেও তিনি প্রভাব খাটিয়ে ঢাকায় থাকছেন।এর আগে ২০/০৮/২৪ ইং তারিখে কুতুবদিয়া, কক্সবাজার স্টেশনে (স্মারক-৫৮.০৩০০০০.০০.১৯.০১০.২৩.৯৪০১.(৩০) এই আদেশ বদলী হলেও তিনি যোগদান করেননি। স্মারক- ১০৮৮৮(২০) তারিখ ২৫/০৮/২৪ ইং আদেশটি বাতিল করা হয়। অর্থাৎ ০১/১০/২৪ইং তারিখে ২৫/০৯/২৪ তারিখের স্মারক দিয়ে বদলি বাতিল করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিয়মিত বঙ্গভবনে যাতায়াত করতেন এবং প্রভাব ব্যবহার করে নিজের অবস্থান শক্তিশালী করেন। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হলেও তিনি চাকরি নেন ভুয়া কোটায় বগুড়া থেকে বলেও জানা যায়। সাবেক রাষ্ট্রপতিকে দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিনকে সে বিভিন্ন তদবিরে ব্যবহার করতো বলে জানা যায়।
আরমান / আরমান
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা