রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ
রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ ও নকশা বহির্ভূত ব্যবহার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সাবজোন-৫/২ এর আওতায় এলিফ্যান্ট রোড, কারওয়ান বাজার, লালমাটিয়া ও ধানমন্ডি আবাসিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোট তিনটি ভবনে কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে দুটি নির্মাণাধীন এবং একটি নির্মিত ভবন ছিল। অভিযানে তিনটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়, তবে কোনো জরিমানা করা হয়নি।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজউক) মো. সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অথরাইজড অফিসার মো. রকিবুল হাসান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের অংশ হিসেবে এলিফ্যান্ট রোডের হোল্ডিং নম্বর-১৯ এ অবস্থিত একটি ছয়তলা ভবনে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে পার্কিং স্থানে ‘রোজ হ্যাভেন’ নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছিল। এ কারণে রেস্টুরেন্টটি সিলগালা করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
এছাড়া হোল্ডিং নম্বর-২০ এ নির্মাণাধীন ভবনে পাইলিং কাজ চলমান থাকলেও কর্তৃপক্ষের অনুমোদিত নকশা প্রদর্শন করা হয়নি। নির্মাণ কাজ সংক্রান্ত কোনো সাইনবোর্ডও পাওয়া যায়নি এবং রাজউককে বিষয়টি অবহিত করা হয়নি। এ অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই স্থাপনার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
অন্যদিকে হোল্ডিং নম্বর-৩১২ ও ৩১৩ এ অবস্থিত নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরের কাজ চলাকালে অনুমোদিত নকশার ব্যত্যয় পরিলক্ষিত হয়। ফলে ওই ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
রাজউক সূত্রে জানা যায়, রাজধানীতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
Link Copied