শালিখায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাগুরার শালিখায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা বিভাগের আয়োজনে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শালিখা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুন নিছা।
প্রধান অতিথি হিসেবে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: বনি আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহারিন সুলতানা, শালিখা থানা ওসি (ভারপ্রাপ্ত) মো: মোতালেব হোসেন, সমাজ সেবা কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হোসনে মোবারেক, উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক আনিসুর রহমান মিলটন মুন্সী, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুষ্টির অভাব শরীর ও মনের বিকাশে বাধা সৃষ্টি করে। তাই শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা এবং সকল বয়সী মানুষের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা জরুরি। বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধিতে এর ভূমিকা তুলে ধরেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পুষ্টি বিষয়ক সচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: শেখ আরিফুজ্জামান।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড