ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ধুনট থানার চার পুলিশ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ৩:৫২
বগুড়ার ধুনট থানার চার পুলিশ কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ১০টায় ধুনট থানা পুলিশের উদ্যোগে যমুনা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা প্রাপ্ত কর্মকর্তারা হলেন— সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ আলম, এসআই হায়দার আলী, এসআই মনজুরুল মোর্শেদ মন্ডল এবং পিএসআই সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওসি আতিকুল ইসলাম বলেন, বিদায়ী কর্মকর্তারা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের কর্মদক্ষতা ধুনট থানা পুলিশের জন্য গৌরবের বিষয় হয়ে থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর, এসআই ওসমান গণি, এসআই হারুনর রশিদ সরদার, এএসআই শাহজাহান আলীসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
শেষে বিদায়ী কর্মকর্তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার