এক সপ্তাহে আমিরাত গেলেন ৮ হাজার প্রবাসীকর্মী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা করে গত এক সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত গেছেন ৮ হাজার প্রবাসীকর্মী ও যাত্রী। এরা সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ হন। তবে ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষায় পজিটিভ আসার কারণে সাত যাত্রী আমিরাত যেতে পারেননি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ছয়টি ফ্লাইটে আরও এক হাজার ৯৯৯ জন আমিরাত গেছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের এয়ারপোর্ট হেলথ ডেস্ক অফিসার ডা. হাসান মো. কাওসার।
তিনি জানান, গত ৩০ অক্টোবর থেকে আজ পর্যন্ত বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত ছয়টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ৮ হাজার সাতজনের নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে ৪৮ ঘণ্টা আগে করা নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকলেও ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করা পরীক্ষায় সাতজনের পজিটিভ আসায় তারা যেতে পারেনি।
শুরুর দিকে ১ হাজার ৬০০ টাকা ফি পরিশোধ করে করোনা পরীক্ষা করা হলেও পরবর্তীতে প্রবাসী শ্রমিকদের জন্য তা বিনামূল্যে করে দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন